বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

গ্রাফিক ডিজান ইলাস্টেটর সিলেকশন টুল ..

গ্রাফিক ডিজান ইলাস্টেটর সিলেকশন টুল ....
পুরো অবজেক্টকে সিলেক্ট এবং মুভ করার জন্য ব্যবহার করা হয় ।

সিলেকশন টুলের মাধ্যমে অবজেক্টকে রিসাইজ করা ..
ইলাস্টেটরে যে কোন অবজেক্টের আকার পরির্বতনের আগে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিতে হয় ।
সিলেকশন টুলের মাধ্যমে অবজেক্টের আকার ছোট কিংবা বড় করা যায় ।
1.টুল বক্স থেকে সিলেকশন টুল নির্বাচন করুন ।
2.আর্টবোডে আপনার ইচ্ছা মতো যে কোন অবজেক্ট নিয়ে আসুন ।
3.সিলেকশন টুলের অবজেক্টটিকে মাধ্যমে সিলেক্ট করুন ।
নিচের মতো আটটি হ্যান্ডেলসহ বাউন্ডারী বক্স দেখাবে ।
4.অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় এর যে কোন এক প্রান্তে ক্ষুদ্রাকৃতির বক্সের মাঝ
বরাবর মাউস পয়েন্ট নিয়ে গেলে উভমুখী একটি তীর চিহ্ন দেখাবে ।
5.সাইজ বড় করার জন্য ওই তীর চিহ্নকে বাইরের দিকে টানলে সেটি
আর ভিতরের দিকে টানলে সেটি ছোট হবে ।
6.এভাবে প্রয়োজন অনুসারে যে কোন অবজেক্টকে ছোট বড় করা যায় ।

 সিলেকশন টুলের মাধ্যমে অবজেক্টক ঘুরানো .....

  1.টুল বক্স থেকে সিলেকশন টুল নির্বাচন করুন ।
2.আর্টবোডে আপনার ইচ্ছা মতো যে কোন অবজেক্ট নিয়ে আসুন ।
3.সিলেকশন টুলের অবজেক্টটিকে মাধ্যমে সিলেক্ট করুন ।
নিচের মতো আটটি হ্যান্ডেলসহ বাউন্ডারী বক্স দেখাবে ।
  4.অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় এর যে কোন এক প্রান্তে ক্ষুদ্রাকৃতির বক্সের মাঝ
বরাবর মাউস পয়েন্ট নিয়ে গেলে উভমুখী একটি তীর চিহ্ন দেখাবে ।
এ অবস্থায় আপনি অবজেক্টটিকে ঘুরাতে চান  সিলেক্ট থাকা অবস্থায় সেই দিকে মাউস নিয়ে যান ।

ডাইরেক্ট সিলেকশন টুল এর ব্যবহার .....

ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে অবজেক্টটের আকার পরিবর্তন করে দিতে পারবেন ।
1.ইলাস্টেটর চালু থাকা অবস্থায় টুল বক্স থেকে র‌্যাক্টেঙ্গল টুল সিলেক্ট করুন ।
2 .র‌্যাক্টেঙ্গল টুলের সাহায্যে আর্টবোর্ডে একটি আয়তকার বক্স তৈরি করুন ।
3. একে যে কোন রং দ্বারা ফিল করুন ।
4. এখন টুল বক্স থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করুন ।
5 .টুলটির সাহায্যে আয়তকার বক্সটি সিলেক্ট করুন ,
বক্সটির চারকোনায় চারটি এবং মাঝ বরাবর একটি বিন্দু প্রর্দশিত হবে ।
6.  এবার উপরের দিকের বাম বিন্দুটিকে সিলেক্ট করুন ,
তীর চিহ্ন আকৃতি বদলে যাবে ।
7. এই অবস্থায় মাউসের বাস বাটনটি চেপে ধরে টেনে আনুন ,
শেপটি বদলে যেতে থাকবে ।
8.এভাবে আপনি ডানে, বামে, উপরে, নিচে, যে কোন পয়েন্টটে সিলেক্ট করে
আপনার ইচ্ছা মত অবজেক্টটের আকৃতি প্রদান করতে পারবেন ।

গ্রুপ সিলেকশন টুল  ..

গ্রুপ বা গ্রুপের  ভিতরের কোন অবজেক্টকে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয় । 
শেয়ার করুন