রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

হিসাব বিজ্ঞান......



 
  হিসাব বিজ্ঞান......
তারা রবের বাণী পৌঁছিয়েছেন কি না তা জানার
জন্য তিনি তাদের সব কিছু আয়ত্বে রেখেছেন ,
সব কিছুর সংখ্যা তিনি অবগত আছেন ।
 আল কোরআন সুরা জ্বীন আয়াত ঃ 28
 আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নয় ।
  আল কোরআন সুরা ত্বীন আয়াত ঃ8
  অতঃপর তাদের হিসাব নেয়ার দায়িত্ব আমার ওপর ।
   আল কোরআন সুরা গাশিয়া আয়াত ঃ 26
   অতঃপর অণু পরিমান নেক আমলকারী
   ও তা অবলোকন করতে পারবে ।
   আর অণু পরিমান বদ কাজ করলেও তাও দেখতে পাবে ।
    আল কোরআন সুরা যিলযাল আয়াত ঃ 7,8
তিনি এমন সত্তা যিনি সূর্যকে করেছেন জ্যোর্তিময় 
আর চন্দ্রকে আলোকময় এবং এ জন্য মনযিল
যেন বছর গননা ও হিসাব জানতে পার 
আল্লাহ এটা যথার্থই সৃষ্টি করেছেন 
তিনি বর্ণনা করেন আয়াত সমূহ 
সেসব লোকদের জন্য যারা জ্ঞানবান  ।
 আল কোরআন সুরা ইউনুস আয়াত ঃ5
 আর এতীমদের পরীক্ষা করে নেবে বিয়ের বয়স হওয়া পর্যন্ত,
 তাদের মধ্যে ভাল-মন্দ বিচারের জ্ঞান দেখতে পেলে 
 তাদের সম্পদ তাদেরকে দিয়ে দাও , বড় হয়ে ফেরত
 নেবে ভেবে অন্যায় ভাবে তাড়াতাড়ি ওটা খেয়ো না,
 যে, ধনী সে যেন এতীমদের মাল খরচ করা থেকে দুরে থাকে ,
 গরীব হলে সংগত পরিমান ভোগ করবে , তাদের 
 সম্পদ ফেরত দেয়ার সময় সাক্ষী রেখো ,
 অবশ্যই হিসাব গ্রহণে আল্লাহ  যথেষ্ট ।
 আল কোরআন সুরা নিসা আয়াত ঃ 6
শেয়ার করুন