মহান আল্লাহর বিভিন্নভাবে মানুষ কে পরীক্ষা করেন । !
এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি
যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে
এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি
যে কেবলার উপর ছিলেন, তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম,
যাতে একথা প্রতীয়মান হয় যে, কে রসূলের অনুসারী থাকে
আর কে পিঠটান দেয়। নিশ্চিতই এটা কঠোরতর বিষয়,
কিন্তু তাদের জন্যে নয়, যাদেরকে আল্লাহ পথপ্রদর্শন করেছেন।
আল্লাহ এমন নন যে, তোমাদের ঈমান নষ্ট করে দেবেন।
নিশ্চয়ই আল্লাহ, মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুনাময়।
আল কোরআন সুরা বাকারা আয়াত ঃ 143
এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়,
ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে।
তবে সুসংবাদ দাও সবরকারীদের।
আল কোরআন সুরা বাকারা আয়াত ঃ155
কাফেররা যেন মনে না করে যে আমি যে, অবকাশ দান করি, তা তাদের পক্ষে কল্যাণকর।
আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে।
বস্তুতঃ তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি।
নাপাককে পাক থেকে পৃথক করে দেয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে,
ঈমানদারগণকে সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছ, আর আল্লাহ এমন নন যে,
তোমাদিগকে গায়বের সংবাদ দেবেন।
কিন্তু আল্লাহ স্বীয় রসূল গণের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন।
সুতরাং আল্লাহর ওপর এবং তাঁর রসূলগণের ওপর তোমরা প্রত্যয় স্থাপন কর।
বস্তুতঃ তোমরা যদি বিশ্বাস ও পরহেযগারীর
ওপর প্রতিষ্ঠিত থেকে থাক, তবে তোমাদের জন্যে রয়েছে বিরাট প্রতিদান।
আল কোরআন সুরা আল ইমরান আয়াত ঃ 178,179
অবশ্য ধন-সম্পদে এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে
এবং অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে
এবং মুশরেকদের কাছে বহু অশোভন উক্তি।
আর যদি তোমরা ধৈর্য্য ধারণ কর এবং
পরহেযগারী অবলম্বন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার।
আল কোরআন সুরা আল ইমরান আয়াত ঃ 186
আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্যগ্রন্থ,
যা পূর্ববতী গ্রন্থ সমূহের সত্যায়নকারী
এবং সেগুলোর বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণকারী।
অতএব, আপনি তাদের পারস্পারিক ব্যাপারাদিতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন,
তদনুযায়ী ফয়সালা করুন এবং আপনার কাছে যে
সৎপথ এসেছে, তা ছেড়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না।
আমি তোমাদের প্রত্যেককে একটি আইন ও পথ দিয়েছি। যদি আল্লাহ চাইতেন,
তবে তোমাদের সবাইকে এক উম্মত করে দিতেন,
কিন্তু এরূপ করেননি-যাতে তোমাদেরকে যে ধর্ম দিয়েছেন, তাতে তোমাদের পরীক্ষা নেন।
অতএব, দৌড়ে কল্যাণকর বিষয়াদি অর্জন কর।
তোমাদের সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে।
অতঃপর তিনি অবহিত করবেন সে বিষয়, যাতে তোমরা মতবিরোধ করতে।
আল কোরআন সুরা মায়েদা আয়াত ঃ 48
তিনিই তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন
এবং একে অন্যের উপর মর্যাদা সমুন্নত করেছেন,
যাতে তোমাদের কে এ বিষয়ে পরীক্ষা করেন, যা তোমাদেরকে দিয়েছেন।
আপনার প্রতিপালক দ্রুত শাস্তি দাতা এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু।
আল কোরআন সুরা আন আম আয়াত ঃ 165
আর আমি কোন জনপদে কোন নবী পাঠাইনি,
তবে (এমতাবস্থায়) যে পাকড়াও করেছি সে জনপদের
অধিবাসীদিগকে কষ্ট ও কঠোরতার মধ্যে, যাতে তারা শিথিল হয়ে পড়ে।
অতঃপর অকল্যাণের স্থলে তা কল্যাণে বদলে দিয়েছে।
এমনকি তারা অনেক বেড়ে গিয়েছি এবং বলতে শুরু করেছে, আমাদের বাপ-দাদাদের উপরও
এমন আনন্দ-বেদনা এসেছে। অতঃপর আমি
তাদেরকে পাকড়াও করেছি এমন আকস্মিকভাবে যে তারা টেরও পায়নি।
আল কোরআন সুরা আরাফ আয়াত ঃ 94,95
অতঃপর যখন তারা সেসব বিষয় ভুলে গেল, যা তাদেরকে বোঝানো হয়েছিল,
তখন আমি সেসব লোককে মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত।
আর পাকড়াও করলাম, গোনাহগারদেরকে নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের না-ফরমানীর দরুন।
আল কোরআন সুরা আরফ আয়াত ঃ 163
তোমরা কি মনে কর যে, তোমাদের ছেড়ে দেয়া হবে এমনি,
যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের কে যুদ্ধ করেছে
এবং কে আল্লাহ, তাঁর রসূল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে
অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছে।
আর তোমরা যা কর সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত।
আল কোরআন সুরা তওবা আয়াত ঃ 16
এবং স্মরণ করুন, আমি আপনাকে বলে দিয়েছিলাম যে,
আপনার পালনকর্তা মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন
এবং যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি তাও
কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্যে।
আমি তাদেরকে ভয় প্রদর্শন করি। কিন্তু এতে তাদের অবাধ্যতাই আরও বৃদ্ধি পায়।
আল কোরআন সুরা বনী ইসরাইল আয়াত ঃ 60
প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।
আল কোরআন সুরা আম্বিয়া আয়াত ঃ 35
অতএব তাদের কিছু কালের জন্যে তাদের অজ্ঞানতায় নিমজ্জত থাকতে দিন
তারা কি মনে করে যে, আমি তাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে যাচ্ছি।
আল কোরআন সুরা মুমিনুন আয়াত ঃ 54,55
আপনার পূর্বে যত রসূল প্রেরণ করেছি, তারা সবাই খাদ্য গ্রহণ করত
এবং হাটে-বাজারে চলাফেরা করত।
আমি তোমাদের এককে অপরের জন্যে পরীক্ষাস্বরূপ করেছি।
দেখি, তোমরা সবর কর কিনা। আপনার পালনকর্তা সব কিছু দেখেন।
আল কোরআন সুরা ফুরকান আয়াত ঃ 20
স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে।
আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে।
আল কোরআন সুরা রুম আয়াত ঃ 41
অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল,
তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি;
এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ!
আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন।
আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।
আল কোরআন সুরা ছফফাত আয়াত ঃ 102
তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে!
আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
আল কোরআন সুরা ছফফাত আয়াত ঃ 105

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন