দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশিকুজ্জামান জানান, উপজেলার ঝিলমিল আবাসিক এলাকায় ঢাকা- মাওয়া সংযোগ সড়কে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম মো. রাসেল (২২) ও রাব্বি (২৩) বলে জানালেও পুলিশ তাদের ঠিকানা বলতে পারেনি পুলিশ।
পরিদর্শক আশিকুজ্জামান স্থানীয়দের বরাতে বলেন, দুই বন্ধু মোটরসাইকেলে করে কেরাণীগঞ্জ কারাগারের দিকে যাওয়ার সময় সড়ক মেরামতের কাজে ব্যবহৃত একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। দুই বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন