বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

বগুড়ায় কভার্ড ভ্যান ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ ঘরে, গৃহবধূ নিহত

জেলার শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজলী খাতুন (৪০) ওই গ্রামের গহর আলীর স্ত্রী।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন বলেন, বুধবার সকাল ৮টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি কভার্ড ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গহর আলীর ঘরে ঢুকে যায়। এ সময় গহরের স্ত্রী কাজলী সেখানে রান্না করছিলেন। দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর পুলিশ গিয়ে কভার্ড ভ্যানটি আটক করলেও চালক বা তার সহকারী কাউকে ধরতে পারেনি।
শেয়ার করুন