মঙ্গলবার, ২৫ মে, ২০২১

তুমি কি সেই ,

তুমি কি সেই ; ওমর ফারুক

 তুমি কি সেই
ওমর ফারুক 

তুমি কি সেই ,,
যে আমার নিঃসঙ্গ জীবনে এসে ছিলো ।

তুমি কি সেই ,
যে আমাকে ভালো বেসেছে ।

তুমি কি সেই ,
যে আমাকে সব সময় সমর্থন করতো ।

তুমি কি সেই ,,
যে আমার  হাত ধরেছিলে ।

তুমি কি সেই ,
যে কখনো ধনী গরীব ভেদাবেদ করতো না ।

তুমি কি সেই ,
যাহার দৃষ্টি ভঙ্গী বাল্যসুলব ।

তুমি কি সেই ,
যাহার কখনো দৃষ্টি গোচর হতাম না !

তুমি কি সেই ,
যে কখনো বিনিময় চাইতো না ।

তুমি কি সেই ,
 যে কাউকে কষ্ট দিতো না ।

তুমি কি সেই ,
 যে কখনো তর্কে লিপ্ত হতো না ।

তুমি কি সেই ,
 যাহার হ্নদয় কলঙ্কমুক্ত ।

তুমি কি সেই ,
 যাহার হ্নদয় আকাশের চেয়ে উচু ।

তুমি কি সেই ,
 যাহার কাছে প্রকৃতির যে কোন –
উদারতা হার মানায় ।

না আজ আমার সামনে যে দন্ডমান-
সেই কেবল প্রতিশোধ পরায়ণ ।
তাহার ছোবলে প্রকৃতির যে কোন সৌন্দর্য বিলিন ।

শেয়ার করুন