বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
আমের টক ঝাল মিষ্টি আচার।

উপকরণ:
২টি খোসা ছাড়ানো কাঁচা আমের কুচি
১ কাপ চিনি
১/২ কাপ গুড়
১ চা চামচ মরিচ গুঁড়ো
১ চা চামচ জিরা গুঁড়ো
লবণ স্বাদমত
প্রণালী:
১। একটি প্যানে কাঁচা আমের কুচি, চিনি এবং গুড় দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
২। চিনি এবং গুড় না গলা পর্যন্ত অপেক্ষা করুন।
৩। তারপর এতে মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, এবং লবণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। বলক আনা পর্যন্ত অপেক্ষা করুন।
৪। ঘন হয় আসলে চুলা নিভিয়ে দিন।
৫। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন মজাদার আমের টক ঝাল মিষ্টি আচার।

আমের ঝাল আচার
< যা লাগবে আম 1 কেজি সিরকা 1 কাপ সরিষার তেল দেড় কাপ সরিষা বাটা 1 টেবিল চামচ হলুদ গুড়ো 1 চা চামচ মরিচ বাটা টেবিল চামচ আদা কুচি 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন আধা চা চামচ পাঁচফোড়ন গুডোল 1 টেবিল চামচ চিনি 1 টেবিল চামচ লবণ 1 টেবিল চামচ রসুন কোয়া 16 টি কাচা মরিচ 10 টি রসুন বাটা টেবিল চামচ যেভাবে বানাবেন আম খোসাসহ ছোট ছোট টুকরা করে কেটে 1টেবিল চামচ লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে পানি নিংডে নিতে হবে । অল্প হলুদ লবণ মাখিয়ে একদিন রোদে দিতে হবে । কড়াইয়ে তেল গরম হলে আস্ত পাঁচফোড়ন ছাড়তে হবে । পাঁচফোড়ন তাজা সুগন্ধ বের হলে রসুন বাটা আদা কুচি দিয়ে এক মিনিট নাড়তে হবে । মরিচ, হলুদ, লবণ ও সামান্য সিরকা দিয়ে ভালো করে কষিয়ে আম দিয়ে নাড়তে হবে । আম আধা সিদ্ধ হলে বাকি সিরকা ,চিনি,সরিষা বাটা ,কাচা মরিচ , রসুন কোয়া দিয়ে আরও 15 অল্প আচে নাড়তে হবে । ভাজা পাচফোড়ন গুডো দিয়ে 2 মিনিট নেড়ে আচার চুলা থেকে নামাতে হবে । আচার ঠান্ডা হলে কাচের বয়ামে রেখে দিন ।
সোমবার, ২ এপ্রিল, ২০১৮

F Star Media
কাচা আমের চাটনি
যা লাগবে
কাচা আম 5 টি শুকনো লম্বা 4 টি
আদা কুচি 2 চা চামচ সরিষার তেল 2 টেবিল চামচ
সাদা তেল 1 টেবিল চামচ পাঁচফোড়ন 2 চা চামচ
চিনি 1 কাপ নুন পরিমান মতো
তেজপাতা 2 টি
যেভাবে বানাবেন
কাচা আম খোসা ছাড়িয়ে লম্বা করে 4 টুকরা করুন ।
ভালো ভাবে ধুয়ে 3 কাপ পানিতে লবণ ও 2টি শুকনো লষ্কা দিয়ে সিদ্ধ করুন ।
সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে , অন্য কড়াইয়ে তেল গরম করে আদা কুচি ,
পাঁচফোড়ন একটু ভেঙ্গে , শুকনো লষ্কা ও তেজপাতা দিয়ে একটু নেড়ে সিদ্ধ আম ঢেলে দিন ।
নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নিন ।